মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
রাহুলকে যুবরাজ বলায় ক্ষুদ্ধ বিজেপি

রাহুল গান্ধীকে 'যুবরাজ' বলায় বিজেপি ব্যাপক আপত্তি জানিয়েছে৷ কংগ্রেসের এক সদস্য ই.এম.সুদরর্শনা রাহুল গান্ধীকে যুবরাজ বলে সম্বোধন করেছেন৷ তিনি জানিয়েছছিলেন রাহুল দেশের জনগন এবং কংগ্রেস পার্টির যুবরাজ৷

বিজেপির বক্তব্য যে গনতন্ত্রে এই ধরণের শব্দ ব্যবহার করা উচিত নয়৷ বিজেপি আরও অভিযোগ করেছে এর দ্বারা বোঝা যায় নেহরু-গান্ধী পরিবারকে কতটাই গুরুত্ব দেয় কংগ্রেস৷ এমনকি দেশও তাদের কাছে কিছুই নয়৷

তবে এই বিষয়ে কংগ্রেসও চুপ করে থাকেনি৷ তারা একটু ঘুরিয়ে জবাব দিয়েছে৷ তাদের বক্তব্য বিজেপি নেতারা নাকি শুধু চেয়ারে বসেই রাজনীতি করেন৷ তাদের যত হম্বিতম্বি শুধু মুখেই৷ তার বাইরে তাদের কিছুই করার নেই৷

রাহুলকে কিছুদিন আগেই একহাত নিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী৷ এবারে তাঁকে যুবরাজ বলাতে বিজেপিও যে রাহুলের পিছনে হাত ধুঁয়ে পরবে না, সে কথা কে বলতে পারে৷
অতিরিক্ত
এবার বিমার আওতায় নারকেল চাষিরা
পর্যটনের উন্নতিতে কোটি টাকা প্রয়োগ
বিধানসভা থেকেও ইস্তফা দেবেন মুন্ডে
মঙ্গলবার জামশেদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী
জনতা দল প্রার্থী তালিকা প্রকাশ করল
মুল্যবৃদ্ধি হয়নি দাবি মন্ত্রীর