মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
স্পেশাল প্যাকেজ পাবে কাশ্মীর

জন্মু ও কাশ্মীরের জন্য স্পেশাল এমপ্লয়মেন্ট প্যাকেজ ঘোষণা করতে চলেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ পিডিপি -এর প্রেসিডেন্ট মুফতি মহম্বদ জানিয়েছেন এই রাজ্যে প্রায় 1 লক্ষ কর্মখালি রয়েছে যা সাত তাড়াতাড়ি পূরণ করার কথা বলা হয়েছে৷

এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী জন্মু ও কাশ্মীর সফরে এসে এই স্পেশাল প্যাকেজের কথা ঘোষণা করবেন৷ তিনি আরও জানিয়েছেন সরকার 1 লক্ষ বেকারকে চাকুরী দেওয়ার কথা ভাবেছে৷ একই সঙ্গে তিনি জানান ভারত ও পাকিস্তানের সার্বভৌমকে আঘাত না করে জন্মু ও কাশ্মীরের উন্নতি করা হবে৷

জনসভায় তিনি কাশ্মীরের উন্নতির কথা বলেন৷ তাঁর যুক্তি বিগত বছরগুলোতে কাশ্মীরের উন্নতিতে কোন দলই খুব একটা সক্রিয়তা দেখায়নি৷ জন্মু ও কাশ্মীরে যে বেকার সমস্যা রয়েছে তাকে দূর করার জন্যই এই তারা চেষ্টা করবেন বলে জানানো হয়েছে৷
অতিরিক্ত
রাহুলকে যুবরাজ বলায় ক্ষুদ্ধ বিজেপি
এবার বিমার আওতায় নারকেল চাষিরা
পর্যটনের উন্নতিতে কোটি টাকা প্রয়োগ
বিধানসভা থেকেও ইস্তফা দেবেন মুন্ডে
মঙ্গলবার জামশেদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী
জনতা দল প্রার্থী তালিকা প্রকাশ করল