রাহুলের 'ডিসকভার ইন্ডিয়ার' অন্তর্গত ঝাড়খন্ড সফর বাতিল হচ্ছে৷ 23 শে এপ্রিল থেকে এই সফর শুরু হওয়ার কথা ছিল৷ তবে কেন এই মুহুর্তে ঝাড়খন্ড সফর বাতিল হল তা নিয়ে পরিস্কার করে কিছু না বললেও কংগ্রেসের এক মুখপাত্র অলোক দুবে জানিয়েছেন যে, ব্যস্ততার জন্যই নাকি সফর বাতিল হল রাহুলের৷
তবে ঝাড়খন্ড সফর বাতিল হলেও রাহুল গান্ধী ছত্তিরগড় এবং মধ্যপ্রদেশ সফরে অবশ্যই যাচ্ছেন বলে দলের তরফে জানানো হয়েছে৷ রাহুল ঝাড়খন্ড সফর আগামী মাসে করবেন বলে কংগ্রেস সূত্রে জানানো হয়েছে৷
|