মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
বিরঞ্চী মামলায় 5 জনের সুরক্ষা

NDND
ম্যারাথন দৌড়বিদ বুধিয়া সিংহের কোচ বিরঞ্চী দাস হত্যা মামলায় পুলিশ 5 জন লোককে সুরক্ষা প্রদান করল৷

পুলিশ প্রশাসন সূত্রে জানানো হয়েছে এই হত্যা মামলায় প্রধান অভিযুক্ত গ্যাঙ্গস্টার সন্দীপ আচার্য ওরফে রাজা এখনও পর্যন্ত ফেরার থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

হত্যা মামলায় তদন্ত করতে গিয়ে পুলিশ অ্যালবাম শিল্পী লেসলী ত্রিপাঠী, স্টুডিওর মালিক জুবুলী সুন্দর রায় ও অন্য একজন অ্যালবাম শিল্পীর ভাই অরুণ মন্ত্রীকে সুরক্ষা প্রদান করার সিদ্ধান্ত নেয়৷ এর পূর্বে দাস পরিবারের জন্য সুরক্ষা প্রদান করা হয়েছিল৷

এছাড়া জুডো হলের পাশে পুলিশকর্মী রাখা হয়েছে৷ প্রসঙ্গত এই জুডো হলেই খুন হন বিরঞ্চী দাস৷ পুলিশ কমিশনার জানান যাদের সুরক্ষা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা সবাই নিজেদের সুরক্ষা পুলিশের থেকে দাবি করেছিল৷
অতিরিক্ত
ঝাড়খন্ড সফর বাতিল রাহুলের
স্পেশাল প্যাকেজ পাবে কাশ্মীর
রাহুলকে যুবরাজ বলায় ক্ষুদ্ধ বিজেপি
এবার বিমার আওতায় নারকেল চাষিরা
পর্যটনের উন্নতিতে কোটি টাকা প্রয়োগ
বিধানসভা থেকেও ইস্তফা দেবেন মুন্ডে