মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
রাজনৈতিক স্তরে সহমত হলে চুক্তি সম্ভব-কাকধার

ভারত আমেরিকা অসামরিক পরমাণু চুক্তি ভারতের পক্ষে অত্যন্ত গুরুত্বপুর্ণ৷ কিন্তু এই চুক্তি নিয়ে রাজনৈতিক স্তরে ঐক্যমত না হলে কোন ভাবেই চুক্তির রুপায়ন করা সম্ভব নয়৷ এমন কি রাজনৈতিক স্থরে সহমত না হলে আন্তর্জাতিক পরমাণু সংগঠন বা আই ই এ ই-র সঙ্গে আলোচনার কোন মানে হয় না৷ ত্রিপুরারতে এক আলোচনা সভায় গিয়ে এভাবেই ভারত আমেরিকা চুক্তি নিয়ে নিজের মতামত খোলাখুলি ভাবে জানিয়ে দিলেন ভারতীয় অ্যাটমিক এর্নাজি কমিশনের প্রধান অনিল কাকধার৷

ভারত আমেরিকা পরমাণু চুক্তির মধ্যে সব থেকে বেশি বির্তকিত 1 2 3 ধারা নিয়ে সরাসরি কিছু না জানালেও ঘুরিয়ে বলেন চুক্তিতে কি আছে, কি হতে তা পরিস্কার করে লেখা আছে৷ এমন কি দুই দেশ যখন চুক্তি করে তখন উভয় পক্ষ চেষ্ঠা করে নিজেদের পছন্দের ধারা চুক্তিতে অর্ন্তভুক্ত করতে৷ এর পাশাপাশি একথা স্মরণ রাখতে হবে উভয় দেশ সম্মত না হলে চুক্তি সম্ভব নয়৷ স্বাভাবিক ভাবে চুক্তিতে কোন পক্ষ ইচ্ছামত কোন কিছু অর্ন্তভুক্ত করতে পারে না৷

প্রসঙ্গত বিলের মধ্যে থাকা 1 2 3 ধারা নিয়ে সরকার সব থেকে বেশি বামেদের বিরোধের মুখে পড়েছে৷ বামেরা পরিস্কার জানিয়ে দিয়েছেন বিলের বর্তমান খসড়া অনুযায়ী বিল অনুমোদন করা সম্ভব নয়৷ বিল সম্পন্ন করতে গেলে আপত বির্তকিত অংশ বাধ দিয়ে দিতে হবে৷ এর পাশাপাশি আলোচনায় বিজ্ঞানী হোমি জাহাঙ্গির ভাবার প্রসঙ্গ টেনে এনে বলেন তিনি বহু বছর আগে তিনি উপলব্ধি করেছিলেন পরমাণু শক্তিও আগামী দিনে বিকল্প শক্তি হিসাবে গন্য হবে৷

এমন কি তিনি বলেন আগামী দিনে পরমাণু শক্তির ব্যাবহার বোমা বানাতে নয়, মানব জাতির কল্যানে ব্যাবহার করা হবে৷ আগামী দিনে ভারত সব দিক থেকে এক বড় শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে৷ সেখানে উন্নয়নের জন্য দরকার প্রচুর পরিমানে বিদ্যুত শক্তি৷

সেই চাহিদার যোগান দেওয়ার জন্য এখন থেকে নিজেদের প্রযুক্তি তৈরি করতে হবে৷ আলোচনায় উপস্থিত বিজ্ঞানীদের উদ্দেশ্য বলেন তারা দেশীয় প্রযুক্তির উন্নতি ঘটিয়ে পরমাণু শক্তির সফল ব্যাবহারের দিকে নজর দেওয়ার আহ্বান জানান৷
অতিরিক্ত
বিরঞ্চী মামলায় 5 জনের সুরক্ষা
ঝাড়খন্ড সফর বাতিল রাহুলের
স্পেশাল প্যাকেজ পাবে কাশ্মীর
রাহুলকে যুবরাজ বলায় ক্ষুদ্ধ বিজেপি
এবার বিমার আওতায় নারকেল চাষিরা
পর্যটনের উন্নতিতে কোটি টাকা প্রয়োগ