মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
চীন সফরে বিদেশ সচিব মেনন

চীনের সঙ্গে দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আজ একপ্রস্ত আলোচনা করবেন চীন সফররত ভারতের বিদেশ সচিব শিবশঙ্কর মেনন৷ গত মার্চ থেকে তিব্বতীদের ইস্যু সামনে আসার পর এই প্রথম ভারতীয় কোন কুটনীতিবিদ চীন সফরে গেলেন৷ স্বাভাবিক ভাবে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে এই সফরে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷

এমন কি চীন এই সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে৷ পাশাপাশি ভাবে বেজিং অলিম্পিকের সময় তিব্বতীরা যে আন্দোলন আরও বিস্মৃত করতে পারে তা নিয়ে উদ্বিঘ্ন চীন ভারতের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে পারে বলে জানা গেছে৷ মেননের সঙ্গে আলোচনায় বসতে পারেন সে দেশের বিদেশ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী৷ এবারের বিদেশ সচিবের সফরে বিদেশমন্ত্রী প্রণব বাবুর চীন সফরের বিষটা চুড়ান্ত হবে বলে জানা গেছে৷

ভারতে সফল ভাবে অলিম্পিক মশাল দৌড় সম্পন্ন হওয়ার পর কেন্দ্রীয় সরকার ও ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ইতিমধ্যেই ধন্যবাদ জানিয়েছেন চীন৷ বেজিং অলিম্পিক সফল ভাবে শেষ করতে হলে যে ভারতের পরোক্ষ সহযোগিতা দরকার তা মেনে নিয়েছেন সে দেশের শীর্ষ নেতৃত্ব৷ স্বাভাবিক ভাবে দ্বিপাক্ষিক সম্পর্কের নিরীখে তো বটেই অলিম্পিকের সফল করার জন্য এই সফরের দিকে তাকিয়ে রয়েছে চীন৷
অতিরিক্ত
রাজনৈতিক স্তরে সহমত হলে চুক্তি সম্ভব-কাকধার
বিরঞ্চী মামলায় 5 জনের সুরক্ষা
ঝাড়খন্ড সফর বাতিল রাহুলের
স্পেশাল প্যাকেজ পাবে কাশ্মীর
রাহুলকে যুবরাজ বলায় ক্ষুদ্ধ বিজেপি
এবার বিমার আওতায় নারকেল চাষিরা