মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
মহারাষ্ট্রে অটো ধর্মঘট

মুম্বাই সমেত সমগ্র মহারাষ্ট্রের প্রায় 8 লক্ষ অটোরিক্সা ধর্মঘটে চলে গেল৷ গতকাল গভীর রাত থেকে তারা 72 ঘন্টার ধর্মঘট ডাকে৷

সমগ্র অটো চালকরা সরকারের দেওয়া প্রস্তাবের বিরোধিতা করার জন্য ধর্মঘট করছে৷ সম্প্রতি মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে সমস্ত অটোরিক্সায় বৈদ্যুতিক মিটার লাগানো বাধ্যতামূলক করা হয়৷

অটোরিক্সা চালক ও মালিকদের সংগঠনের অধ্যক্ষ শরদ রাব জানান এই ধর্মঘট প্রথমেই করা হত, কিন্তু দশ ও বারো ক্লাসের পরীক্ষা চলার কারণে এটা স্থগিত করা হয়৷

তার আরও দাবি ডিসেম্বর মাসে সরকার বৈদ্যুতিক মিটারের উপর চর্চা করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু কোনরকম চর্চা না করে প্রশাসন গত মার্চ মাসে এই সিদ্ধান্ত কার্যকর করে৷ মুম্বাইতে রেল ও বাসের পরই অটোই হল পরিবহণের অন্যতম মাধ্যম৷ ধর্মঘটের ফলে বাস ও রেলেতে প্রচুর ভিড় দেখা যাচ্ছে৷
অতিরিক্ত
কর্নাটকের দ্বিতীয় পর্যায়ের জন্য নোটিশ জারি
চীন সফরে বিদেশ সচিব মেনন
রাজনৈতিক স্তরে সহমত হলে চুক্তি সম্ভব-কাকধার
বিরঞ্চী মামলায় 5 জনের সুরক্ষা
ঝাড়খন্ড সফর বাতিল রাহুলের
স্পেশাল প্যাকেজ পাবে কাশ্মীর