মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
প্রতিবেশীর তুলনায় পেট্রোল দামি ভারতে

ভারতে পেট্রোলের দাম প্রতিবেশি দেশগুলির তুলনায় অনেক বেশি৷ ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের রাজ্যমন্ত্রী দিনশা প্যাটেল আজ রাজ্যসভাতে এইকথা বলেন৷

তিনি জানান রাজধানী দিল্লীতে পেট্রোলের দাম যেখানে 43.52 টাকা, সেখানে পাকিস্তানে পেট্রোল বিক্রি হচ্ছে প্রতি লিটার 33.72 টাকায়৷ পেট্রল নিয়ে রাম জেঠমালানীর প্রশ্নের উত্তরে এইকথা জানান৷

তিনি আরও জানান বাংলাদেশে লিটার প্রতি পেট্রোলের দাম 37.13 টাকা৷ যুদ্ধগ্রস্থ শ্রীলঙ্কাতেও এর দাম ভারতের থেকে কম, সেখানে পেট্রোলের দাম 42.38 টাকা৷ একমাত্র নেপালে পেট্রোলের দাম বেশি৷ নেপালে এটি 48.76 টাকায় বিক্রি হয়৷ অবশ্য নেপালে যাবতীয় পেট্রোল সরবরাহ করে ইন্ডিয়ান অয়েল৷
অতিরিক্ত
মণিপুরে হত্যা
শিশু মৃত্যুতে চিন্তিত মিজোরাম
সীমান্তে অসুরক্ষার কারণ নদী
বান্দাতে পথ দুর্ঘটনায় মৃত 3
মহারাষ্ট্রে অটো ধর্মঘট
কর্নাটকের দ্বিতীয় পর্যায়ের জন্য নোটিশ জারি