মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
ইরানকে উপদেশ দেওয়ার কিছু নেই-সারনা

ভারত যে কোন ক্ষেত্রেই দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কোন ধরনের তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করবে না৷ দিল্লিতে তা আরও একবার জানিয়ে দিলেন বিদেশ দপ্তরের মুখপাত্র নভতেজ সারনা৷ তিনি সাংবাদিকদের বলেন ভারত ও ইরান পৃথিবীর দুই প্রাচীন সভ্যতা৷ ভারত তার প্রতিবেশী বা অন্য দেশের সঙ্গে কি ভাবে সম্পর্ক বজায় রাখবে তা নিজেই স্থির করবে৷

গতকাল আমেরিকার বিদেশ দপ্তরের পক্ষ থেকে বলা হয় ইরানের প্রেসিডেন্ট ভারত সফরে আসলে ভারতের উচিত হবে তাঁকে নিরাপত্তা পরিষদে পরমাণু কর্মসুচী মেনে কাজ করতে বলার জন্য অনুরোধ করা৷ এমন কি ইরানকে সমস্ত ধরনের পরমাণু কর্মসুচী অবিলম্বে বন্ধ করতে অনুরোধ করা৷ ভারতের বিদেশ দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে দীর্ঘ দিন থেকে ভারত পরমাণু মুক্ত দুনিয়ার হয়ে সওয়াল করে আসছে৷

এর পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে ভারত কোন ভাবেই সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় পক্ষের উপস্থিতি সহ্য করবে না৷ ইরানের প্রেসিডেন্ট ভারতে আসছেন ভারত ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে৷ সেখানে অন্য কোন বিষয় আলোচনা হতে পারে না৷ বেশ কিছু দিন আমেরিকা ও ইরানের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে৷ এমন কি অনেকের আশঙ্কা আমেরিকা সুযোগ পেলে ইরান আক্রমণ করতে পিছ পা হবে না৷
অতিরিক্ত
মিত্যানা জঙ্গলে আগুন
রাজনাথের কাছে আপিল ধার্মিক নেতাদের
বিশাল মাত্রায় বিস্ফোরক উদ্ধার
প্রতিবেশীর তুলনায় পেট্রোল দামি ভারতে
মণিপুরে হত্যা
শিশু মৃত্যুতে চিন্তিত মিজোরাম