উত্তরপ্রদেশের জন্য 80,000 কোটি টাকার স্পেশাল প্যাকেজ দাবি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতী৷ বেশ কিছুদিন ধরেই ইউপিএ সরকারের কাছ থেকে এই উত্তরপ্রদেশের জন্য স্পেশাল প্যাকেজ দাবি করে আসছিলেন তিনি৷ বিএসপি সাংসদদের দাবিঃ বুন্দেলখন্ড এবং পূর্বাঞ্চল নিয়ে যেভাবে রাজনীতি হচ্ছে তাতে এখনই বন্ধ করা হোক৷ বিএসপি-র দাবি এই দুই অঞ্চলের উন্নতির জন্য সরকারের ভাবা উচিত৷
এরই মধ্যে মায়াবতী অবশ্য এই ইস্যুতে সরকারের থেকে সমর্থন তুলে নেওয়ার হুমকি দিয়েছেন৷ কংগ্রেস এই নিয়ে কিছু না বললেও মায়াবতীকে যে তারা খুব একটা পাত্তা দিতে চান না তা তাদের আচড়ণেই পরিস্কার৷
লোকসভাতে বুন্দেলখন্ডের বিষয় নিয়েও বিএসপি-র সাংসদরা ব্যাপক হাঙ্গামা করেছেন৷ স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য পেশ করার পরেই বিএসপির বিজেশ পাঠক প্রশ্নোত্তর পর্বের বদলে বুন্দেলখন্ডের বিষয় নিয়ে আলোচনার দাবি করেন৷ এই নিয়ে বিএসপির সদস্যরা ব্যাপক হাঙ্গামা জুড়ে দেন লোকসভাতে৷ যদিও স্পিকার সোমনাথবাবু কিন্তু বিএসপি-র এই বক্তব্য মানতে চাননি৷ নিজেদের দাবি না মানার জন্য বিএসপি সদস্যরা লোকসভা থেকে ওয়াক আউট করেন৷
|