সোমবারই পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাতে যে নতুন করে বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছিল তা জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী৷ আর সেই তথ্য অনুসন্ধান করে নতুন করে বার্ড ফ্লু-এর খবর ছড়িয়ে পড়ল ত্রিপুরাতে৷ বার্ড ফ্লু রুখতে নতুন করে মুরগী মারার কাজ শুরু করছে ত্রিপুরা সরকার৷
ত্রিপুরার মোহনপুর থেকে মৃত মুরগী পাওয়া গেছে৷ এই গ্রামটি বাংলাদেশ সীমান্তের কাছেই৷ তাই অনেকেরই বক্তব্য বাংলাদেশ থেকেই বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে৷
জানা গেছে এই মর্মে প্রায় 10 হাজার মুরগী মারা হবে৷ত্রিপুরাতে 8 টি গ্রাম পঞ্চায়েতে নতুন করে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার খবর জানা গেছে৷ ভোপালের ল্যাবরাটারিতে পরীক্ষা করে বার্ড ফ্লু-এর অস্তিত্ব জানা গেছে৷ বাংলাদেশ থেকে যাতে কোন পোলট্রি আমদানি করা না হয় সেই কারণেই জারী করা হয়েছে লাল সতর্কতা৷ এই কারণে সীমান্তবর্তী এলাকায় বৃদ্ধি করা হয়েছে নজরদারি৷
বার্ড ফ্লু-এর প্রতিরোধক ওষুধও তৈরী করার আনার কথাও ভাবছে ত্রিপুরা৷ এই নিয়ে দিল্লির সঙ্গে কথাও বলেছেন তারা৷ এপ্রিলের 6 তারিখে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ছড়িয়ে পড়ে৷ তাতে মারা যায় বেশ কয়েক হাজার পাখি৷ ঢলাই জেলাতে 40,000 পাখিকে মারা হয়৷ আরও জানা গেছে বাংলাদেশের 43 টি জেলায় বার্ড ফ্লু আক্রান্ত হয়েছে৷
|