সরবজীতের সঙ্গে দেখা করতে তার পরিবার পাকিস্তানে গেলেন৷ আজ তারা শুধুমাত্র সরবজীতের সঙ্গে দেখাই করবে না, এর সঙ্গে পাক সরকারের কাছে তার মুক্তির আবেদন করবে৷ ওয়াঘা সীমান্ত পার করার পর তার পত্নী সুখপ্রীত কৌর, দুই মেয়ে স্বপদীপ ও পুনম সরবজীতকে নির্দোষ বলেন৷
তারা আরও জানান বোমা বিস্ফোরণের মামলায় তাঁকে ভুল করে দোষী সাব্যস্ত করা হয়েছে৷ প্রসঙ্গত সরবজীতকে 1990 সালের চারটি বোমা বিস্ফোরণ মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ফাঁসির সাজা শোনানো হয়েছে৷ সরবজীতের পরিবারকে লাহোর যাত্রার জন্য সাত দিনের ভিসা প্রদান করা হয়েছে৷ সরবজীত এই সময়ে লাহোরের কোট লখপত জেলে বন্দী রয়েছেন৷
|