মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ও সিঙ্গাপুরের মধ্যে দ্রুতগতির ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছিল মালয়েশিয়া সরকার৷ সেই পরিকল্পনা স্থগিত করে দিল মালয়েশিয়া সরকার৷
জানা গেছে প্রচুর পরিমাণে খরচ হবে, শুধুমাত্র এই কারণেই মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে পরিকল্পনা স্থগিত করা হল৷
মালয়েশিয়া সরকারের অর্থমন্ত্রক সূত্রে এখবর পাওয়া গেছে৷ আরও জানা গেছে মালয়েশিয়া সরকার এই যোজনাকে আর এগিয়ে নিয়ে যাবে না৷ স্টার নামক একটি খবরের কাগজে এটি সর্বপ্রথম প্রকাশিত হয়৷
|