জম্মুর আরএসপুরা সীমায় একটি ইঁটভাঁটা থেকে উদ্ধার হল 2 মহিলা শ্রমিক৷ স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে এইখবর দেওয়া হয়েছে৷ জানা গেছে সতনাম সিং নামে এক ব্যক্তি পাঞ্জাব পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিল৷
তার অভিযোগের ভিত্তিতে পাঞ্জাব পুলিশ জম্মু-কাশ্মীর পুলিশের সহায়তায় আরএসপুরার কোটে করমচাঁদ গ্রামে স্থিত ইঁটভাঁটা থেকে 2 জন মহিলা শ্রমিককে উদ্ধার করে৷ যাদেরকে উদ্ধার করা হয় তারা হল সতনাম সিংয়ের স্ত্রী রাজ কুমারী ও মেয়ে লাডী৷ তদন্ত করে এও জানা গেছে জনৈক ঠেকেদার জনক রাজের কাছ থেকে সতনাম কিছু টাকা ধার করেছিল৷ সেটা শোধ দিতে না পারার জন্য তার স্ত্রী ও মেয়েকে ইঁটভাঁটায় কাজ করতে হত৷
|