দিল্লী-দেরাদুন রাষ্ট্রীয় রাজপথে পথ দুর্ঘটনায় মারা গেলেন 3 জন৷ এই পথ দুর্ঘটনায় আহত হয়েছেন 4 জন৷ স্থানেয় প্রশাসন সূত্রে এখবর জানা গেছে৷
পুলিশ জানিয়েছে গতকাল দিল্লী নিবাসী গুলশন কুমার নিজের পরিবারের সঙ্গে বিবাহ সমারোহতে অংশগ্রহণ করবার পর দেরাদুন থেকে দিল্লী ফিরছিল৷ সেসময় তার মারুতিকে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা মারে৷
ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়৷ গুলশন সমেত চারজন আহত হয়৷ আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
|