কেন্দ্র সরকার মহিলাদের কন্ডোম শুরু করার ব্যাপারে নির্দিষ্ট যোজনা তৈরি করেছে৷ স্বাস্থ্য পরিবার রাজ্য মন্ত্রী পানাবাকা লক্ষী একটি প্রশ্নের উত্তরে আজ লোকসভাতে এই তথ্য জানান৷ তিনি বলেন অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনড়ু, মহারাষ্ট্র, গুজরাট ও পশ্চিমবাংলাতে যৌন কর্মীদের মধ্যে বিলি করা হবে৷
এটা রাজ্য এডস নিয়ন্ত্রণ সংস্থার থেকে পাওযা যাবে৷ আরও জানান প্রতিটা মহিলা কন্ডোমের দাম হবে 5 টাকা৷ 2009 সালের মধ্যে এই সমস্ত রাজ্যে উপলব্ধ হবে মহিলা কন্ডোম৷ কেন্দ্র সরকারের এই উদ্যোগ নিঃসন্দেহে দেশে এডস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে৷
|