ইরানের প্রেসিডেন্ট আহমেদিনেজাদের ভারত সফরকে ঘিরে মার্কিন বক্তব্যের তীব্র সমালোচনা করল সিপিএম৷ রাজ্যসভায় সিপিএমের বৃন্দা কারাট এই নিয়ে তীব্র ভাষায় মার্কিন বক্তব্যের বিরোধীতা করেছেন৷ তিনি জানিযেছেন ভারতকে পরাপর্শ দেওয়ার কোন দরকার নেই৷ ভারত কখনও অন্যদের বিষয়ে মাথা গলায় না৷ তাই মার্কিন যুক্তরাষ্ট্রের কোন দরকার নেই ভারতের বিষয়ে নাক গলানোর৷ বৃন্দা আরও জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের আচরণ অনেকটাই পুলিশি আচরণের মতন৷
মার্কিন যুক্তরাষ্ট্রের সহ মুখপাত্র টম কেসি সোমবার জানিয়েছেন যে বুশ প্রশাসন আশা প্রকাশ করে যে ভারত ইরানকে পরমাণু বিষয়ে ইউএনএসসি পদ্ধতি নিয়ে চাপ দেবে৷ মার্কিন যুক্তরাষ্ট্রের এই বক্তব্যেই চটেছে ভারত৷ সি পিএমের সাংসদ রুপচাঁদ পাল জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এহেন আচরণ যুক্তিহীন৷
|