মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
ত্রিপুরাতে নিধন হবে 60000 মুরগী

পশ্চিম ত্রিপুরাতে মুরগী নিধনের কাজ শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে৷ পশ্চিম ত্রিপুরার 8টি গ্রাম পঞ্চায়েতে বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে বলে খবর৷ এই নিয়ে এ ধরণের দ্বিতীয় ঘটনা ঘটল৷

এখন পর্যন্ত যা খবর তাতে প্রকাশ যে 60,000 মুরগী নিধনের কাজ হতে পারে৷ এই মুরগী নিধনের কাজ ঠিকমত সম্পন্ন করার জন্য 28টি আরআরটি টিম তৈরী করে রাখা হয়েছে৷ রাজ্যের পশু বিভাগের সদস্যরা এর মধ্যেই বার্ড ফ্লু আক্রান্ত অঞ্চল ঘুরে দেখেছেন৷ মারণ রোগ আক্রান্ত অঞ্চলে জারী করা হয়েছে লাল সতর্কতা৷ বিশেষ করে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে ব্যাপক সতর্কতা জারী করেছে প্রশাসন৷

প্রশাসন তরফে বিএসএফকেও সজাগ থাকতে বলা হয়েছে৷ এমাসের 6 তারিখে 42,000 মুরগী নিধন করা হয়েছিল৷ ত্রিপুরাতে 43 টি জেলাতে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু৷
অতিরিক্ত
ইরান নিয়ে মার্কিন বক্তব্যের তীব্র বিরোধীতা সিপিএম
মহিলা কন্ডোম নিয়ে সরকারের যোজনা
অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল সেনাবাহিনী
পথ দুর্ঘটনায় নিহত 3
ইঁটভাঁটায় উদ্ধার 2 মহিলা শ্রমিক
দ্রুতগতির ট্রেনের যোজনা স্থগিত