মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
একসঙ্গে দশটি উপগ্রহ

ভারত একসঙ্গে দশটি উপগ্রহ মহাকাশে প্রক্ষেপণ করবে৷ ভারতীয় মহাকাশ অনুসন্ধান সংগঠন বা ইসরো শ্রীহরিকোটা প্রক্ষেপণ স্থল থেকে এই সমস্ত উপগ্রহ প্রক্ষেপণ করবে৷

জানা গেছে এর মধ্যে রয়েছে আটটি ন্যানো উপগ্রহ৷ ইসরো'র সূত্রে এই খবর জানা গেছে৷ দশটি উপগ্রহই একসঙ্গে একটি মিশনের জন্যই ছাড়া হবে৷ সমস্ত উপগ্রহগুলিকে পিএসএলবি রকেটের দ্বারা প্রক্ষেপিত করা হবে৷

দশটি উপগ্রহ একসঙ্গে ছাড়ার মাধ্যমে ভারত একটি অন্যন্য রেকর্ড স্থাপন করবে৷ ভারতের মহাকাশ ইতিহাসে এটাই প্রথম যে একটি মাত্র মিশনের জন্য দশটি উপগ্রহ ছাড়া হবে৷
অতিরিক্ত
ত্রিপুরাতে নিধন হবে 60000 মুরগী
ইরান নিয়ে মার্কিনি বিরোধীতায় সিপিএম
মহিলা কন্ডোম নিয়ে সরকারের যোজনা
অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল সেনাবাহিনী
পথ দুর্ঘটনায় নিহত 3
ইঁটভাঁটায় উদ্ধার 2 মহিলা শ্রমিক