রাজস্থানে একটি পথ দুর্ঘটনায় মারা গেলেন 24 জন৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের জোধপুর জেলার ঢেবু থানা এলাকার কনোড়িয়া গ্রামের নিকট৷
গতকাল গভীর রাতে একটি ট্রাকের সঙ্গে জিপের মুখোমুখি সংঘর্ষ হয়৷ ঘটনাস্থলেই 18 জন মারা যান৷ স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে মেঘবাল জাতির একটি পরিবার জিপে করে নিজেদের গ্রাম ছেতরাবা গ্রামে যাচ্ছিল৷
কনোড়িয়া গ্রামের নিকট তাদের জিপকে উল্টোদিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা মারলে এই দুর্ঘটনাটি ঘটে৷ দুর্ঘটনার পর সেখানে পুলিশ গিয়ে উদ্ধার কার্য শুরু করে৷ আহতদের মধ্যে 6 জন হাসপাতালে পরে মারা যায়৷
মৃতদের মধ্যে 6 জন মহিলা রয়েছে৷ দুর্ঘটনায় আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
|