মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
বিল নিয়ে সংসদের মতামত নেওয়া হবে-প্রণব

ভারত আমেরিকা অসামরিক পরমাণু বিল চুড়ান্ত হওয়ার আগে আরও একবার সংসদের মতামত নেওয়া হবে৷ দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন বিদেশ মন্ত্রী প্রণব মুখোপাধ্যায়৷ তিনি বলেন আমেরিকান কংগ্রেস বিলকে প্রার্থমিক ভাবে অনুমোদন করেছে৷ এর পরে উভয় দেশের সহমতিতেই বিলে কিছু পরিবর্তন এসেছে৷

এর পরে বিল পাঠানো হবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংগঠন বা আই ই এ ই-র কাছে৷ তাদের সম্মতি পাওয়া গেলে পরমাণু সাপ্লাই গ্রুপ বা এন এস জি-র কাছে বিল অনুমোদন জন্য পাঠানো হবে৷ সেখানে বিল অনুমোদিত হলে তা আবার আমেরিকান কংগ্রেসের চুড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হবে৷ সেই সময় সংসদে বিল আবার পেশ করবে সরকার৷ এর আগে সংসদে একবার বিল বির্তক হয়েছে৷

যদিও সেই সময বি জে পি বিল নিয়ে ভোটাভুটি দাবি জানিয়ে ছিল৷ সরকার যে ধারায় সংসদে আলোচনা করেছিল সেখানে বিল নিয়ে ভোটাভুটি করার কোন সুযোগ ছিল না৷ প্রণব বাবু বলেন ভারতীয় সংসদীয় রীতি ও সংবিধান অনুসারে সরকারের বিদেশ নীতি নিয়ে সংসদে আলোচনা হতে পারে৷ কিন্তু কোন চুক্তি চুড়ান্ত করতে বা বাতিল করতে বাধ্য করতে পারে না৷

সরকারকে বিল নিয়ে খানিক অগ্রসর হতে হবে৷ এর মধ্যে একদিকে যেমন আন্তর্জাতিক পরমাণু সংগঠনের সঙ্গে চুক্তি চুড়ান্ত করতে হবে আবার অন্যদিকে পরমাণু শক্তিধর দেশের অনুমোদন নিতে হবে৷ তবে ভারত আমেরিকা বিল নিয়ে সরকারের সঙ্গে বামেদের কিছু ক্ষেত্রে মতভেদ থাকলেও তা কিন্তু কোন ভাবে নির্বাচনকে তরান্বিত করবে না৷
অতিরিক্ত
বিরঞ্চী হত্যা মামলায় গ্রেফতার
রাজস্থানে পথ দুর্ঘটনা, মৃত 24
একসঙ্গে দশটি উপগ্রহ
ত্রিপুরাতে নিধন হবে 60000 মুরগী
ইরান নিয়ে মার্কিনি বিরোধীতায় সিপিএম
মহিলা কন্ডোম নিয়ে সরকারের যোজনা