মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
ফের মায়াবতীর ডান্ডা, এবার ডাক্তারদের

উত্তরপ্রদেশে ফের মায়াবতীর ডান্ডা চলল৷ এবারে সেটা পড়ল ডাক্তারদের ঘাড়ে৷ প্রসব যন্ত্রণা নিয়ে একজন মহিলা হাসপাতালে আসেন৷

হাসপাতালের ডাক্তাররা তাকে ভর্তি না নিলে তিনি হাসপাতালের বাইরে শিশুর জন্ম দেন৷ এরপর নবজাত শিশুটি ঠিমত চিকিত্সা না পেয়ে মারা যায়৷ ইউপি'র মূখ্যমন্ত্রী মায়াবতীর কানে এই খবর যাওয়ার পর তিনি এই ঘটনার জন্য দূঃখ প্রকাশ করে সেখানকার ডাক্তারদের তত্ক্ষনাত সাসপেন্ড করে দেন৷

এছাড়াও দরদী মূখ্যমন্ত্রী মায়াবতী সেই মহিলাকে এক লক্ষ টাকার ক্ষতিপূরণ দেন৷ এরপর ডাক্তারদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন ফের এই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে৷

প্রসঙ্গত বান্দা জেলার মায়াদেবী গতকাল সকালে প্রসব যন্ত্রণা নিয়ে ইন্ডিয়া এক্সচেঞ্জ মেটারনিটি হাসপাতালে যান৷ সেখানকার ডাক্তাররা ভর্তি না নিলে তিনি হাসপাতালের বাইরে শিশুর জন্ম দেন৷ পরে নবজাত শিশুটি মারা যায়৷
অতিরিক্ত
বিল নিয়ে সংসদের মতামত নেওয়া হবে-প্রণব
বিরঞ্চী হত্যা মামলায় গ্রেফতার
রাজস্থানে পথ দুর্ঘটনা, মৃত 24
একসঙ্গে দশটি উপগ্রহ
ত্রিপুরাতে নিধন হবে 60000 মুরগী
ইরান নিয়ে মার্কিনি বিরোধীতায় সিপিএম