2008 সালে রাজস্থানে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে৷ সেই নির্বাচনে বিজেপি বহুজন সমাজবাদী পার্টীর সঙ্গে কোনরকম সমঝোতায় যাবে না৷
গতকাল এইকথা বললেন ভারতীয় জনতা পার্টীর রাষ্ট্রীয় উপাধ্যক্ষ বেঙ্কাইয়া নাইডু৷ তিনি আরও জানান বিজেপি রাজস্থন্দ্র বিধানসভা নির্বাচন নিজের শক্তিতে লড়বে ও সরকার গঠন করবে৷
অবশ্য তিনি এও জানান বসপা'র তরফ থেকে কোনরকম প্রস্তাব পায় নি বিজেপি৷ পূর্বেও দল এখানে একা প্রতিদ্বন্দ্বীতা করে এসেছে ও ভবিষ্যতেও করে নিজেরাই সরকার গঠন করবে৷ তিনি পার্টীতে কোনরকম মতভেদের সম্ভাবনা উড়িয়ে দেন৷
|