মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
এন ডি এ-র প্রতিবাদে সংসদ মুলতুবি

দেশ জুড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের মুল্যবৃদ্ধির প্রতিবাদে সংসদে প্রতিবাদের ঝড় তুল এন ডি এ শিবির৷ বিরোধীদের প্রতিবাদের জেরে আজ সংসদের দুই কক্ষ মুলতুবি হয়ে যায়৷

আজ সকালে সংসদের অধিবেশন শুরু হওয়ার আগেই এন ডি এ সংসদরা মুল্যবৃদ্ধির প্রতিবাদে মানব বন্ধন করে৷ পাশাপাশি সংসদে প্রশ্নোত্তর পর্ব চালাকালীন বিরোধী এন ডি এ সাংসদরা একযোগে সরকার বিরোধী স্লোগান দিতে থাকে৷ লোকসভার অধ্যক্ষ সোমনাথ চ্যাঠার্জী দৃশ্যতই ক্ষুব্ধ ও বিরক্ত হয়ে সাংসদদের যথাযথ আচরণ করার অনুরোধ করেন৷ এর লোকসভার অধ্যক্ষ সোমথা চ্যাঠার্জী সকলকে শান্ত হয়ে নিজের আসনে বসার অনুরোধ করলেও বিরোধী সদস্যরা তাতে কর্নপাত করে নি৷

এমন কি তার সংসদের ওয়েলে নেমে এসে তার স্লোগান দিতে থাকে৷ এন ডি এ সাংসদরা বলতে থাকে যে সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসের মুল্যব্য়্দ্ধি পারে নি, তাদের পদত্যাগ করতে হবে৷ এর পরে অধ্যক্ষ সভা মুলতুবি বলে ঘোষনা করে৷ অন্যদিকে রাজ্যসভায় অধিবেশন শুরু হওয়ার পরে একই ভাবে বি জে পি সাংসদরা প্রতিবাদ করতে থাকে৷ তখন সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷

আজ সংসদ এন ডি এ সাংসদদের নেতৃত্ব দেন বি জে পি নেতা লালকৃষ্ণ আদবানি ও জনতা দল জর্জ ফার্নান্ডেজ৷ তারা হাতে বড় ব্যানার নিয়ে সংসদের বাইরে বিক্ষোভ দেখাতে থাকে৷
অতিরিক্ত
রাজস্থানের নির্বাচনে সমঝোতা নয়
নেতাজী ও গান্ধী জয়ন্তীতে খরচ 24 লক্ষ টাকা
ফের মায়াবতীর ডান্ডা, এবার ডাক্তারদের
বিল নিয়ে সংসদের মতামত নেওয়া হবে-প্রণব
বিরঞ্চী হত্যা মামলায় গ্রেফতার
রাজস্থানে পথ দুর্ঘটনা, মৃত 24