সম্পত্তি ও বস্তি পুর্নবাস পরিযোজনাতে আন্ডারওয়ার্ল্ডের খুবই জোর চলে৷
আর সেটার দিকে নজর রেখে মুম্বাই পুলিশের পক্ষ থেকে শহরের বিল্ডারদের উদ্দেশ্যে জানানো হল অন্ধকার জগতের লোকেদের থেকে কোনরকম হুমকি পেলে সেটা সঙ্গে সঙ্গে তারা যেন জানায় ও এটি অভিযোগ রুপে যেন জমা করে৷
প্রসঙ্গত গ্যাঙ্গস্টার থেকে বিধায়ক হওয়া অরুণ গাউলী দলকে এরকম কোন কার্য থেকে বিরত হওয়ার জন্য পুলিশ এই পদক্ষেপ নিল৷ পুলিশ কমিশনার রাকেশ মারিয়া জানান মুম্বাইয়ের প্রায় 241 জন বিল্ডারদের ডেকে এই কথা বলে দেওয়া হয়েছে৷
তাদের জানানো হয়েছে কোনরকম হুমকির পরোয়ানা করতে হবে না, যেন তারা সরাসরি অরুণ গাউলীর বিরুদ্ধে অভিযোগ জমা করে৷ তিনি আরও জানান অরুণ গাউলীর দলের উপর কড়া নজর রাখা হচ্ছে৷ গাউলীর বিরুদ্ধে মামলা আরও শক্ত করার জন্য পুলিশ বিল্ডারদের উদ্দেশ্যে সম্পর্ক স্থাপন করছে৷
|