পশ্চিম মহারাষ্ট্রে একটি নৌকা ডুবে 19 জনের মৃত্যু হয়েছে৷ বিয়ের অনুষ্ঠান থেকে বাড়িতে ফেরার সময় এই ঘটনাটি ঘটে৷ বিয়ের বাড়ির 28 জন যাত্রী নিয়ে ওয়েলওয়ান্ড থেকে ওয়াকাম্বাতে ফিরছিল এই নৌকাটি৷ ভাটগড় জলাশয়ে গভীর জলের মধ্যে পড়ে ভারসাম্য হারিয়ে নৌকাটি উল্টে যায়৷
28 জনের মধ্যে নয় জনকে গ্রামবাসীরা বাঁচতে পেরেছে বলে খবর পাওয়া গিয়েছে৷ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত 11 জনের মৃত দেহ উদ্ধার কারা গিয়েছে৷
পুলিশ সূত্র অনুযায়ী, নৌকাটি ফেরার সময় হটাতই তার ভারসাম্য হারিয়ে গভীর জলে চলে যায় এবং উল্টে যায়৷ মৃতদের মধ্যে কয়েক জন মহিলা এবং বাচ্চাও রয়েছে বলে জানা গিয়েছে৷ নিখোঁজ মৃতদেহ উদ্ধার করার জন্য তল্লাশি শুরু করা হয়েছে৷
|