দেশ জুড়ে মুল্যবৃদ্ধি নিয়ে সংসদে তোলপাড় করার পর আজ আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদের প্রার্থী লালকৃষ্ণ আদবানি বলেন সরকার উচিত ব্যর্থতার দায় মেনে নিয়ে পদত্যাগ করা৷ তিনি বলেন সরকার যদি এই ধরনের সমস্যার মোকাবিলা করতে ব্যর্থ হয় তাহলে সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই৷ সরকার পদত্যাগ করলে দেশ জুড়ে মানুষ হাঁপ ছেড়ে বাঁচবে৷ বিরোধীরা এই পরিস্থির মোকাবিলা করতে তৈরি৷
আজ সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে বলেন এন ডি এ আগামী নির্বাচনে ক্ষমতায় আসবে৷ গত পাঁচ বছরে কংগ্রেসের শাসনে দেশ জুড়ে মানুষ বিরক্ত৷ ভোট বাক্সে তারা যাবতীয় ক্ষোভ উগরে দেবেন বলে মনে করেন বি জে পি এই নেতা৷ তার সঙ্গে ছিলেন বি জে পির সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিং, মুরলি মনোহর জোশী, এন ডি এ-র আহ্বায়ক জর্জ ফার্নান্ডেজ প্রমুখ৷
এর পাশাপাশি ইউ পি এ-কে সুবিধাবাদী জোট বলে আক্রমন করেন৷ তিনি বলেন একমাত্র এন ডি এ-কে ক্ষমতার বাইরে রাখার জন্য এই ধরনের জোট তৈরি হযেছিল৷ স্বাভাবিক ভাবে সাধারণ মানুষকে কোন ধরনের সুবিধা দিতে ব্যর্থ হয়েছে৷
এর পাশাপাশি বামেদের সমালোচনা করে বলেন সরকারের মুল চালিকা শক্তি নাকি বামেরা৷ দেশ জুড়ে যখন মুল্যবৃদ্ধি হচ্ছে তখন বামেরা সরকার থেকে সর্মথন প্রত্যাহার করছেন না৷ উল্টো সরকারের ব্যর্থতা আড়াল করার চেষ্ঠা করছেন৷ তিনি বামেদের উদ্দেশ্যহীন বলেতে দ্বিধা করেন নি৷
|