ভারত ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা ব্যতিত অন্য কোন আলোচনা হবে না বলে জানিয়ে দিল ভারতের সিপিআই পার্টি৷ এর সঙ্গে এই পার্টির তরফ থেকে জানানো হয়েছে যে ইউপিএ সরকার আমেরিকাকে যেন পরিস্কার করে দেয় ভারত আমেরিকার "সহযোগী দেশ" নয়৷
এই পার্টির সদস্য সি.কে.চন্দ্রপ্পান জানিয়েছেন, ভারত সরকারের কাছে থেকে ওয়াশিংটনের জেনে নেওয়া উচিত যে ভারত আমেরিকার "সহযোগী দেশ" নয়৷
আমেরিকার তরফ থেকে জানানো হয়েছিল যে, ইরনের প্রেসিডেন্ট ভারত সফরে এলে তাকে বোঝানো উচিত তারা যেন পরমানুর পরীক্ষা- নিরীক্ষা বন্ধ করে৷
সিপিআই এর অন্য আরএক সদস্য ডি রাজা জানিয়েছেন, ভারত সরকারের ইরানের প্রেসিডেন্টের সঙ্গে গ্যাস পাইপ লাইন বিষয়ে আলোচলা করে তাকে কার্যকারী করার ব্যাপারে জোর দেওয়া উচিত৷
|