জম্মুর গুল অঞ্চলে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হল 2 হিজবুল মুজাহাদিন জঙ্গি৷ সেনাবাহিনীর এক মুখপাত্র এই কথা জানিয়েছেন৷ ঐ দুই জঙ্গির খবর পেয়ে পুলিশ তাদের ধাওয়া করে৷ পালাতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয় ঐ দুই হিজবুল জঙ্গি৷
এই দুই জঙ্গির নাম আবু এবং বাবর বলে জানানো হয়েছে৷ এই ঘটনার পরেই পুরো জম্মু অঞ্চলে ব্যাপক সুরক্ষা ব্যবস্থার আয়োজন করা হয়েছে৷ জম্মু ও কাশ্মীরে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সফরের কথা মাথায় রেখেই আরও জোড়দার করা হয়েছে সুরক্ষা ব্যবস্থা৷
|