মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
গৃহবন্দী গিলানি

হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান সৈয়দ আলি শাহ গিলানিকে তাঁর বাড়িতে গৃহবন্দী করে রাখা হয়েছে৷ দক্ষিণ কাশ্মীরে নির্বাচন বিরোধী এক জনসভাতে যাতে তিনি যোগদান না করতে পারেন সেই কারণেই এই সিদ্ধান্ত হয়েছে৷

সরকারী নির্দেশ ব্যতীত তিনি যে নিজের বাড়ি থেকে বেড়োতে পারবেন না তাও জানিয়ে দেওয়া হয়েছে তাকে৷ হুরিয়ত কনফারেন্সের এক মুখপাত্র জানিয়েছেন যে গিলানির বাড়ির বাইরে বিশাল সংখ্যক পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে৷ সকাল 6 টার সময় থেকেই গৃহবন্দী করা হয় গিলানিকে৷

হুরিয়ত কনফারেন্স আগেই জানিয়েছে যে নির্বাচন দিয়ে কাশ্মীর সমস্যার সমাধান করা যাবে না৷ তারা তাই এই নির্বাচনের বিরোধীতা করবেই বলে জানানো হয়েছে৷ হুরিয়ত আরও জানিয়েছে যে, কাশ্মীরের নির্বাচনের তারা বিরোধীতা করে আসছিল এবং আসবে৷
অতিরিক্ত
নিহত আরও দুই জঙ্গি
মূল্যবৃদ্ধি নিয়ে ছয়দফা দাবি কারাটদের
দ্বিপাক্ষিক আলোচনা করবে ভারত
সরকারের পদত্যাগ করা উচিত-আদবানি
জঙ্গী ঠিকানা ধ্বংস সেনাবাহিনীর
নৌকা ডুবে 19 জনের মৃত্যু