নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে সরকারকে ঘরে- বাইরে চেপে ধরার সিদ্ধান্ত নিয়েছে বামপন্থী দলগুলো৷ কিছুদিন আগেই সংদদে সরকারকে এই কারণে চেপে ধরেছিল বামদলগুলো৷ এর মধ্যে সিপিএমের তরফে সরকারকে বারে বারে সমালোচনায় পড়তে হয়েছে৷ সিপিএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাট এই নিয়ে বহুবার সরকারের দৃষ্টি আর্কষনের চেষ্টা করেছেন৷ কিন্তু সরকারের তাতেও টনক নড়েনি৷ উপরন্তু সরকারর খাদ্য বিষয়ক রাষ্ট্রমন্ত্রী সংসদে বিবৃতি দেন যে, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি খুব এক আয়ত্তের বাইরে যায়নি৷ বিরোধীরা অযথা এই নিয়ে রাজনীতি করছে৷
কিন্তু বাজার দরের দিকে তাকালে কিন্তু পরিস্থিতি এক দমই উল্টো৷ চাল, ডাল, সরষের তেল থেকে শুরু করে শাকসবজি প্রতিটি জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে চরচরিয়ে৷ আর এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মুদ্রাস্ফিতীর হার৷ কিন্তু সরকার চেষ্টা করেও কমাতে পারেনি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম৷ আর এই নিয়ে সরব বামদলগুলো দেখা করলেম প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে৷
চারটি বামদলের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো নিয়ে ছয়দফা দাবি পেশ করেন৷ তবে এই ছয় দফা দাবি কি তা কিন্তু জানা যায়নি৷ সিপিএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট জানিয়েছেন যে- "আমরা চাই এখনই কমানো হোক দাম৷ প্রধানমন্ত্রীর কাছে আমরা ছয় দফা প্রস্তাব রেখেছি৷ আমি আশা প্রকাশ করছি প্রধানমন্ত্রী এই বিষয়ে ব্যবস্থা নেবে৷"
দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে 45 মিনিট ধরে কথা বলেন৷ তবে কি কি আলোচনার গতিপ্রকৃতি কি ছিল তা কিন্তু পরিস্কার করে জানান নি কারাট৷ তবে কারাট জানিয়েছেন প্রধানমন্ত্রী এই বিষয়ে চিন্তা ভাবনা করবেন বলে জানিয়েছেন৷
|