মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
পন্ডিচেরিতে শান্তির প্রার্থণা তিব্বতীদের

ব্রিটিশ বেয়নটের সামনে তাঁর একমাত্র অস্ত্র ছিল অহিংসা৷ অত্যাচারী ব্রিটিশদের ভারত থেকে তাড়াতে অসহযোগ এবং সত্যাগ্রহের মূল মন্ত্রে ভাররবাসীকে দীক্ষিত করেছিলেন খাঁটো ধূতি পড়া, লাঠি হাতে শীর্ণকায় ব্যাক্তি৷ নাম- মোহনদাস করমচাঁদ গান্ধী৷ আজীবন অহিংসাকেই জীবনের ব্রত মেনে চলেছেন৷ এই মহান অহিংসার পূজারীর মূর্তির পাদদেশে 50 জন তিব্বতি ভিক্ষু প্রার্থণা করলেন তিব্বতের শান্তির জন্য৷ পন্ডিচেরীতে এরা সকলেই হাজির হয়েছিলেন অশান্ত তিব্বতে শান্তি প্রতিষ্ঠার কামনায়৷ কিন্তু শান্তি কোথায়? সে তো গুলির শব্দে কোথায় যেন লুকিয়ে পড়েছে? খুঁজে পাওয়া দায়৷ কিন্তু তবুও তার খোঁজ চলে৷ কেননা তা না হলে সভ্যতা তো থেমে যাবে৷

অশান্ত তিব্বতের কথা এখন সকলেই জানেন৷ কতিপয় তিব্বতীয় ভিক্ষুকদের স্বাধীনতার দাবিকে ধূলোয় মিশিয়ে দিতে চীনের লাল ফৌজ যে বীরত্ব দেখিয়েছেন তা যতই ন্যাক্কারজনক হোক না কেন দুর্বলের উপরে সবলেরা হামেশাই এ ভাবেই পাশবিক অত্যাচার চালিয়েছে৷

এই 50 জন ভিক্ষুক তিব্বতীয়দের উপর এই রকম অত্যাচারে ভীত, সন্ত্রস্ত৷ আর তাই এই সবমেত প্রার্থণার মাধ্যমে আন্তর্জাতিক মহলের কাছে তারা একটি বার্তা পৌঁছে দিতে চান৷ 'দ্য টিবেটান সলিডারিটি কমিটি'- র দাবি তিব্বতীয় অধিবাসীদের অসন্তোষ, দাবির কথা জানতে আন্তর্জাতিক মহল একটি নিরপেক্ষ প্রতিনিধি দল পাঠাক লাসাতে৷ যাতে অশান্ত তিব্বতের মনের কথা কিছুটা জানতে পারে আন্তর্জাতিক মহল৷ হয়তো এর মধ্য দিয়েই বেড়িয়ে আসতে পারে সমাধানের রাস্তা৷ কিন্তু কোথায় কি? এই দাবি ঠিকমত মানা হবে কিনা তাও জানেন না তারা৷ কেননা বিশ্বের 'দাদা'-রা শুধু শান্তনার বাণী আওড়াতে পারেন, আর কিছু নয়৷ সে বুশ সাহেব হোক বা অন্য কেউ৷ কারণা পরিস্কার৷ তিব্বতের মতন ছোট্ট বিষয়ে হাত দিলে কাদা লাগবার ভয় থাকবে তাই নৈ নৈ চ!

এই বৌদ্ধ ভিক্ষুকরা কিন্তু এখনও আশা ছাড়েননি৷ কারণ একটাই পৃথিবীর সভ্য দেশের প্রতি এখনও তাদের অগাধ বিশ্বাস৷ তাই তিব্বতীয় বন্দীদের মুক্ত করার দাবি করতেও ছাড়লেন না৷ দেখা যাক তিব্বত আর অলিম্পিকের দোলাচালে আন্তর্জাতিক সংগঠন কাদের দিকে নজর দেয়?
অতিরিক্ত
মূল্যবৃদ্ধি নিয়ে ছয়দফা দাবি কারাটদের
নিহত আরও দুই জঙ্গি
গৃহবন্দী গিলানি
নিহত আরও দুই জঙ্গি
মূল্যবৃদ্ধি নিয়ে ছয়দফা দাবি কারাটদের
দ্বিপাক্ষিক আলোচনা করবে ভারত