এক বিশেষ সুরক্ষা ব্যবস্থার মধ্যদিয়ে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং দু-দিনের সফরে ভারতের সীমান্তবর্তী রাজ্য জম্মু-কাশ্মীরে যাচ্ছেন৷ আজ, শুক্রবার তিনি এই রাজ্যে পৌঁছাবেন৷
এই সফরে ড: মনমোহন সিং জম্মু-কাশ্মীরের কয়েকটি জায়গা পরিদর্শন করবেন৷ বিশেষ করে আখনূর, কাটরা, কিসোয়ারে গিয়ে তিনি কয়েকটি বিশেষ আলোচনাতেও অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে৷
এই রাজ্যে পৌঁছানোর পর চেনাব নদীর দুপ্রান্তে সংযোগ রক্ষাকরী একটি নতুন ব্রীজের শুভউদ্বোধন করবেন প্রধানমন্ত্রী৷ এছাড়াও এই দু-দিনের সফরে প্রধানমন্ত্রী শ্রী মাতা বৈষ্ণব দেবী বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে অংশগ্রহন করবেন ও দুল-হস্তি হাইড্রো পাওয়ার প্রজেক্টের পরিদর্শনেও যাবেন বলে জানা গিয়েছে৷
|