দ্রব্যমূল্য বৃদ্ধি রুখতে সব রকমের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার৷ শুক্রবার একথাই জানিয়েছেন ভারতের প্রধান মন্ত্রী মনমোহন সিং৷ বামেদের সঙ্গে একটি বেয্ঠকে প্রধানমন্ত্রী আসস্থ করেছেন যে প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি আটকানোর জন্য যথাযথ পদক্ষেপ নেবে তারা৷
প্রায় 45 মিনিট ধরে সিপিআই(এম) এর সাধারণ সম্পাদক প্রকাশ কারাটের নেতৃত্বে বামেদের একটি দলের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী৷
এর আগে অনেক রাজনৈতিক নেতা এই দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকার কে দায়ি করেছিল৷ তারা তাদের বক্তব্যে জানিয়েছিল যে, দ্রব্যমূল্য বৃদ্ধি আটকাতে সরকার ব্যর্থ৷ প্রধানমন্ত্রী এরই পরিপ্রেক্ষিতে সমস্ত রাজনিতিক নেতাদের উদ্দেশ্যে জানিয়েছেন, তারা যেন দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপারে দেশবাশীকে ক্ষুব্ধ করে না তোলে৷ কারন এর ফলে দেশে কালোবাজারী বাড়তে পারে৷
তিনি আরও জানান, সমস্ত কালোবাজারী আটকাতে সরকার সব রকমের ব্যবস্থা গ্রহণ করবে৷
|