মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার আহ্বান মোদীর

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার আহ্বান জানালেন গুজরাটের মূখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী৷ মুদ্রাস্ফীতি বাড়ার জন্য তিনি কেন্দ্র সরকারের সমালোচনা করেন৷

এর পাশাপাশি প্রধানমন্ত্রী মনমোহন সিংকে পরামর্শ দেওয়ার ভঙ্গীতে জানান মুদ্রাস্ফীতি নিয়ে কোনরকম রাজনীতি করবেন না৷ সম্প্রতি প্রধানমন্ত্রী জানিয়েছিলেন মুদ্রাস্ফীতি নিয়ে কোনরকম রাজনীতি হওয়া উচিত নয়৷

তিনি গতকাল মধ্যপ্রদেশ সরকারের দ্বারা আয়োজিত অন্নপ্পূর্ণা যোজনাতে অংশ নিয়েছিলেন৷ সেখানে তিনি জানান প্রধানমন্ত্রীকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার ব্যাপারে শক্ত পথ অবলম্বন করতে হবে কারণ অত্যধিক দাম বৃদ্ধি সাধারণ মানুষকে খুব সমস্যায় ফেলেছে৷

এর সঙ্গে বামপন্থী দলের সমালোচনায় তিনি বলেন তারা যদি সত্যিই এই মুদ্রাস্ফীতি নিয়ে খুব চিন্তিত থাকেন তাহলে কেন্দ্র সরকারকে এর বিরুদ্ধে সঠিক পথ অবলম্বন করার জন্য যেন চাপ দেয়৷
অতিরিক্ত
ইউপিএ সরকারে বিরুদ্ধে আদবানির অভিযোগ
পুলিশের জালে ধরা পড়ল হিজবুল জঙ্গি
তরুণ গোগোই-এর বিরুদ্ধে অভিযোগ
সান স্ট্রোকের স্বীকার পুলিশ কর্মী
চেনাব নদীর উপর নতুন ইতিহাস
জম্মু-কাশ্মীরের সরকারকে সাহায্য করবে প্রধানমন্ত্রী