মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
রাজৌরীতে অস্ত্র ভান্ডার উদ্ধার

সেনাবাহিনী জম্মু-কাশ্মীর থেকে অস্ত্র ভান্ডার উদ্ধার করল৷ গতকাল জম্মু-কাশ্মীরের রাজৌরী অঞ্চলে এই অস্ত্র ভান্ডার উদ্ধার হয়৷

সেনাবাহিনী সূত্রে এই খবর জানা গেছে৷ গোপন সূত্রে খবর পেয়ে রাষ্ট্রীয় রাইফেলসের সেনারা রাজৌরীর জনবসতি পূর্ণ অঞ্চলে তল্লাশি অভিযান চালায়৷ তল্লাশি অভিযান চালানোর সময় সেনাবাহিনী একটি গুপ্ত স্থান থেকে জঙ্গীদের দ্বারা লুকানো অস্ত্র ভান্ডারের খোঁজ পায়৷

সেখান থেকে 32টি ডিটোনেটর, 6টি হ্যান্ড গ্রেনেড, একটি চিনা পিস্তল ও প্রচুর পরিমাণে বিস্ফোরক পদার্থ উদ্ধার হয়৷ জম্মু-কাশ্মীরে যেভাবে সেনাবাহিনী নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো রেখেছে তাতে জঙ্গীদের পক্ষে সেখান নাশকতা চালানো ক্রমশ কঠিন হয়ে পড়ছে৷ গতকালকের সেনাবাহিনীর এই অভিযান সেইদিকটাই তুলে ধরে৷
অতিরিক্ত
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার আহ্বান মোদীর
ইউপিএ সরকারে বিরুদ্ধে আদবানির অভিযোগ
পুলিশের জালে ধরা পড়ল হিজবুল জঙ্গি
তরুণ গোগোই-এর বিরুদ্ধে অভিযোগ
সান স্ট্রোকের স্বীকার পুলিশ কর্মী
চেনাব নদীর উপর নতুন ইতিহাস