জম্মু-কাশ্মীরে সক্রিয় বিভিন্ন জঙ্গীগোষ্ঠীরা ইতিমধ্যে ভারতীয় ভোটার কার্ড সংগ্রহ করে ফেলেছে৷
এটাকে নজর রেখে জম্মু-কাশ্মীর রাজ্য প্রশাসন এই বছরের শেষের দিকে বিধানসভা নির্বাচনে অত্যন্ত কড়াকড়ি করবার সিদ্ধান্ত নিয়েছে৷ ভোটের আগে পরিচয় পত্রগুলি পরীক্ষা করবার সিদ্ধান্ত নিয়েছে৷
কুপওয়াড়া জেলার এক আধিকারীক জানিয়েছেন কোন বিকল্প না থাকায় সমস্ত পরিচয়পত্রগুলি ফের আরেকবার পরীক্ষা করবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ প্রসঙ্গত কিছুদিন পূর্বে কূপওয়াড়াতে মৃত জঙ্গী আবু তৌফিলের কাছ থেকে ভারতীয় ভোটার কার্ড পাওয়া যায়৷
এছাড়াও অন্য আরও কয়েকটি ঘটনায় মৃত বিদেশী জঙ্গীদের কাছ থেকে ভোটার কার্ড পাওয়া যায়, যেটা স্থানীয় আধিকারীকরাই জারি করেছিল৷ প্রসঙ্গত আগামী সেপ্টেম্বর মাসে জম্মু-কাশ্মীরে ভোট নেওয়া হবে৷
|