মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
গম পুড়ল আগুনে

হরিয়াণার হিসার জেলাতে উকলানা কস্বের একটি গুদামে আগুন লেগে প্রায় এক লক্ষ টাকার গম নষ্ট হয়েগিয়েছে৷

সূত্রের মাধ্যমে জানাগিয়েছে, গুদামে কর্মীরা কাজ করছিল৷ এমন সময় হটাতই আগুন লেগে যায় এবং খুব অল্প সময়ের মধ্যেই এই আগুন বিভত্স রূপ ধারণ করে৷ পরে বরবাল ও টোহানা থেকে পাঁচটি দমকল নিয়ে এসে এক ঘন্টা ধরে প্রচেষ্টা করে আগুন নেভানো হয়েছে বলে জানানো হয়েছে৷

এই অগ্নি কান্ডের জেরে 200টি গমের বস্তা একেবারে জ্বলে গিয়েছে৷ বিড়ির আগুন থেকেই এই গুদামে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে৷

অন্যদিকে জম্মু-কাশ্মীরের কঠুয়া ও জম্মু জেলাতে কৃষি জমিতে আগুন লেগে প্রচুর পরিমাণে গম নষ্ট হয়েছে বলে জানা গিয়েছে৷

কঠুয়া জেলার বিশনাহে চরকাং কালাং গ্রামে এবং জম্মু জেলার চরবাল অঞ্চলের দন্নি বেড়া গ্রামের কৃষি জমিতে আগুন লাগে৷ আগুন লাগার কিছুক্ষনের মধ্যেই গ্রামবাসীরা নিজেদের প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়৷ তবে নষ্ট হওয়া গমের পরিমান সম্পর্কে কিছু জানাযায় নি৷
অতিরিক্ত
জঙ্গীদের হাতে ভোটার কার্ড
রাজৌরীতে অস্ত্র ভান্ডার উদ্ধার
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার আহ্বান মোদীর
ইউপিএ সরকারে বিরুদ্ধে আদবানির অভিযোগ
পুলিশের জালে ধরা পড়ল হিজবুল জঙ্গি
তরুণ গোগোই-এর বিরুদ্ধে অভিযোগ