মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
মেয়ে সন্তান বাঁচাতে আর্জি প্রধানমন্ত্রীর

ভারতে যে কোন ধরণের লিঙ্গ নির্ধারণ পরীক্ষার উপর নিষেধাজ্ঞা জারী করার কথা বললেন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷ তিনি নিজে এই বিষয়ে জানিয়েছেন যে ভাবে ভারতে দিনে দিনে মেয়েদের সংখ্যা কমছে তা সত্যিই লজ্জার৷ ভারতের বেশ কয়েকটি রাজ্যে যে ভাবে পুরুষদের তুলনায়(প্রতি হাজারে) মেয়েদের সংখ্যা কমছে তাতে ক্ষুদ্ধ স্বয়ং প্রধানমন্ত্রী৷


একটি পরিসংখ্যান থেকে জানা গেছে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং গুজরাটে মেয়েদের সংখ্যা পুরুষদের সংখ্যার তুলনায় ক্রমহ্রাসমান৷ পুরুষদের তুলনায়(প্রতি হাজারে) মহিলাদের সংখ্যা চার রাজ্যে অনেকটা এইরকমঃ

(প্রতি হাজার পুরুষ সংখ্যায়)

পাঞ্জাব- 798 জন

হরিয়ানা 819 জন

দিল্লি- 868 জন

গুজরাট- 883 জ

এই সংখ্যাতত্ত্ব দেখেই প্রধানমন্ত্রী মনমোহন সিংহের ক্ষোভের কথা বোঝা যায়৷ তিনি পরিস্কার করে বলেছেন যেভাবে ভারতে মহিলাদের নিচু নজরে দেখা হয় তা কখনই মেনে নেওয়া যায় না৷ এটা কখনই মেনে নেওয়া যায় না বলেই তাঁর অভিমত৷ মেয়ে সন্তানদের বাঁচাতে তাই সকলকেই এগিয়ে আসার আহ্বাণ জানিয়েছেন তিনি৷
অতিরিক্ত
রাজনৈতিক হিংসার শিকার আমরাইঃ ইয়েচুরি
নন্দীগ্রাম ইস্যুকে সিপিএমকে তুলোধনা সোনিয়ার
গণধর্ষণের পর খুন হলেন মহিলা
বালুর দুর্নীতির নিয়ে রাজ্যসভা ত্যাগ বিরোধীদের
আম্বানীরা সবচেয়ে ধনী ব্যক্তি
10-টি স্যাটেলাইট পাঠানোর রেকর্ড করল ইসরো