উত্তরপ্রদেশের মুজফ্ফরপুরের ব্যস্ত এলাকায় হত্যা ও লুটের ঘটনা ঘটল৷
আজ মুজফ্ফরপুরের ব্যস্ত এলাকা ভগবানপুর চৌকের পাশে একটি মোটর কোম্পানীর ক্যাশিয়ারকে গুলি করে হত্যা করবার পর 10 লক্ষ টাকা নিয়ে পালাল দুষ্কৃতিরা৷ স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে এখবর জানা গেছে৷
একটা মোটরসাইকেলে করে তিন জন দুষ্কৃতি ক্যাশিয়ার ধীরু ভাইয়ের গাড়ির সামনে এসে দাঁড়ায়৷ এরপর আচমকা গুলি ছুঁড়তে আরম্ভ করে৷ সেখানেই মারা যান তিনি৷ এরপর তাঁর টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা৷
আডিয়ল মোটর কোম্পানী পুলিশের কাছে দাবি করে তাতে প্রায় 10 লক্ষ টাকা ছিল৷ ব্যাগটি তিনি ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন৷ অপরাধীদের উদ্দেশ্যে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷
|