মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
দুই মাসেও খোঁজ নেই জাহাজের

NDND
গত দুই মাস পূর্বে তুরস্কের কাছে ডুবে যায় জাহাজ এমবি রেজ্জ্বাক৷ জাহাজে কর্মরত 25 জন নাবিকেরও কোনরকম খোঁজ পাওয়া যাচ্ছে না৷

আশংকা করা হচ্ছে যে জাহাজে হতভাগ্য 25 জন নাবিকেরই সলিল সমাধি ঘটেছে৷ ভারতীয় জাহাজ মন্ত্রক এখনও পর্যন্ত জাহাজ কিংবা সেই নাবিকদের ব্যাপারে কোনরকম সূত্র পায় নি৷

তবে জানা গেছে জাহাজ মন্ত্রকের তরফ থেকে তুরস্ক ও রাশিয়ায় একজন আধিকারিককে পাঠানো হয়েছিল, সে ঘটনাস্থল সমীক্ষা করবার পর তাঁর রিপোর্ট জমা করেছে৷ রিপোর্ট অনুসারে জানা গেছে জাহাজটি খারাপ আবহাওয়া ও সামুদ্রিক পরিস্থিতির ব্যাপারে পাত্তা দেয় নি৷

এর কারণ হিসাবে সে সময় আরেকটি জাহাজ একই দিকে যাত্রা করেছিল, খারাপ আবহাওয়া দেখে সে পাশের দ্বীপে আশ্রয় নেয় কিন্তু রেজ্জ্বাক তার যাত্রা জারি রেখেছিল৷ প্রসঙ্গত ইস্পাত নিয়ে গত 17ই ফেব্রুয়ারী রাশিয়া থেকে তুরস্কের উদ্দেশে যাত্রা করেছিল এমবি রেজ্জ্বাক৷
অতিরিক্ত
অসমে গ্রেনেড বিস্ফোরণে মৃত 2
কেন্দ্র সরকারের সমালোচনায় আডবাণী
গরমে বিহারের জনজীবন বিপর্যস্ত
60 জন লঙ্কান মত্স্যজীবি গ্রেফতার
45 দিনে চূড়ান্ত হবে পাইপলাইন প্রকল্প
সরবজীতের মুক্তির ব্যাপারে আশাবাদী ভারত