লোকসভা নির্বাচন হতে আর মাত্র কয়েকদিন বাকি৷ আর তাই নির্বাচনের আগে বর্তমান ইউপিএ সরকার সন্ত্রাসবাদী ইস্যুতে চেপে ধরতে চাইছেন বিজেপির রাজ্যসভার সদস্য ও প্রবীণ নেত্রী সুষমা স্বরাজ৷ সরকারকে তোপ দেগে তিনি অভিযোগ করেছেন যে, সন্ত্রাসবাদ ইস্যুতে বর্তমান সরকার নরম মনোভাব দেখাচ্ছে৷ সুষমা একধাপ এগিয়ে জানিয়েছেন এনডিএ আমলে সন্ত্রাসবাদকে আটকাতে যেসব নীতি গৃহীত হয়েছিল তা নিয়ে বর্তমান শাসক দল চূড়ান্ত গাফিলতি দেখাচ্ছে৷
সুষমার অভিযোগ সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে নরম মনোভাব দেখানোর জন্যই ক্ষতি হচ্ছে ভারতীয় সুরক্ষা ব্যবস্থার৷ আর এই ক্ষতিটা হচ্ছে আম্ভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় দিক থেকেই৷ ভারতে দিন দিন যেভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে তাতে ইউপিএ সরকার দায়ভার এড়িয়ে যেতে পারে না৷ কেননা এই ইস্যুকে যেখানে কড়া হাতে দমন করা দরকার সেখানে ইউপিএ সরকারের মনোভাবে দিন দিন বৃদ্ধি সন্ত্রাসবাদী হামলা৷
স্বাধীনতার পর থেকেই ভারতকে বিভিন্ন সন্ত্রাসবাদী হিংসার শিকার হতে হয়েছিল৷ তখনকার কংগ্রেস আমলে এই হিংসা হলেও সুষমার মতে, বর্তমানে এইসব হামলা আটকানোর অনেক পন্থা বের হয়েছে৷ সুষমা আরও অভিযোগ করেছেন যে, বর্তমান সরকার পোটার মতন আইনকে বাতিল করে দিয়ে ভীষণ ভুল করেছে করেছে৷ কেননার সুষমার মতে, সুষমা কোন সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে প্রতিশোধ স্পৃহায় বলবত করা হয়নি তা করা হয়েছিল সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত ব্যাক্তিদের শায়েস্তা করার জন্য৷
|