এবার নেতাদের পাশাপাশি পোলিং এজেন্টদেরও পুরোনো রেকর্ড খতিয়ে দেখবে নির্বাচন কমিশন৷ আর তাদেরও যদি কোন অপরাধমূলক বিষয়ে জড়িয়ে থাকার প্রণাম পাওয়া যায়, তাহলে পোলিং এজেন্ট হিসেবে তাদেরকে আর দায়িত্ব দেওয়া হবে না৷ কর্ণাটকের বিধানসভা নির্বাচনে এই ব্যবস্থা চালু করতে ইচ্ছুক নির্বাচন কমিশন৷
এই নিয়ে কর্ণাটকের চিফ ইলেকট্ররাল অফিসার চিঠিও দিয়েছেন৷ মে মাসে 10,16 এবং 22 তারিখ কর্ণাটকে নির্বাচন৷ অপরাধমূলক কাজে জড়িত থাকলে এই এদের পোলিং এজেন্ট হিসেবে নিয়োগ করা হবে না৷ এই নিয়ে নির্বাচন কমিশন কড়া হাতে পদক্ষেপ নেবে বলে জানিয়েছে৷
|