মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
ইউপিএ সরকারকে হুঁশিয়ারি কারাটের

দিন দিন যেভাবে ক্রমশই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে বাড়ছে তাতে বহুদিন ধরেই ইউপিএ সরকারের সমালোচনায় সরব বামদলগুলো৷ এই নিয়ে সরকারকে বারবার জানিয়েও কোন ফল পাওনা যায়নি৷ উপরন্তু সরকারের তরফ থেকে জানিযে দেওয়া হয়েছিল জিনিসপত্রের মূল্যবৃদ্ধি নিয়ে নাকি নিছক রাজনীতি করছে বিরোধীরা৷

কিন্তু সরকারের এই মনোভাবের পরেও মূল্যবৃদ্ধির ইস্যু নিয়ে নিজেদের আন্দোলনের পথ থেকে সরছে না সিপিএম৷ মূল্যবৃদ্ধি নিয়ে তাই ইউপিএ সরকারকে এখনই রাস্তা অবলম্বণের জন্য আহ্বাণ বলা ভাল হুঙ্কার দিল সিপিএম৷ তা না হলে লোকসভা নির্বাচনের অনেক আগেই যে কংগ্রেস শাসিত ইউপিএ সরকারের বিরুদ্ধে ব্রক্ষ্মাস্ত্র প্রয়োগ করতেও পিছপা হবে না সিপিএম৷ এর অর্থ সরকার থেকে সমর্থন তুলে নেওয়া কিনা তা কিন্তু স্পষ্ট করে জানান নি সিপিএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট৷

কারাট আরও জানিয়েছেন মূল্যবৃদ্ধি নিয়ে এরই মধ্যে তারা অন্যান্য দলের সঙ্গে মিলে মূল্যবৃদ্ধি নিয়ে যে আন্দোলন শুরু করেছেন তা চলবে৷ ইউপিএ সরকারের বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে তারা যে নিজেদের সমমনোভাবাপন্ন দলের সঙ্গে আলোচনা করবেন সে কথাও স্পষ্ট করেদিয়েছেন৷ তবে মূল্যবৃদ্ধি নিয়ে সরকার যে কোনমতেই পিছু হটবে না তাও জানিয়েদিয়েছেন কারাট৷
অতিরিক্ত
ধর্ষণ মামলায় যাবজ্জ্বীবন কারাবাস
পোলিং এজেন্টদের রেকর্ডও দেখবে নির্বাচন কমিশন
সন্ত্রাসবাদ ইস্যুতে ইউপিএকে দুষলেন সুষমা
দুই মাসেও খোঁজ নেই জাহাজের
অসমে গ্রেনেড বিস্ফোরণে মৃত 2
কেন্দ্র সরকারের সমালোচনায় আডবাণী