মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
নির্মলা দেশপান্ডে প্রয়াত

বুধবার ভোর রাতে শেষ নিশ্বাস ত্যাগ করলেন বিশিষ্ট গান্ধীবাদী নেতা নির্মলা দেশপান্ডে৷ গত দুই দিন ধরে তিনি নানা ধরনের শারীরিক অসুস্থায় ভুগছিলেন৷ এর সঙ্গে ছিল তার দীর্ঘ দিনের গ্যাসস্ট্রিকের সমস্যা৷ এর পরে প্রচন্ড গরমে ধানবাদ থেকে ফিরে আরও অসুস্থ হযে পড়েন৷ ঘুমের মধ্যেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন এই বিশিষ্ট গান্ধীবাদী নেত্রী৷

তিনি রাজ্য সভার সদস্য ছিলেন৷ তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজধানীর রাজনৈতিক মহলে৷ সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে তার মৃত্যুতে শোক প্রকাশ করা হযেছে৷

কংগ্রেসের মুখপাত্র জানান দেশপান্ডের মতো নেত্রীর মৃতুতে একজন বিশিষ্ট সমাজসেবী ও রাজনৈতিক কর্মীর বিদায় হল৷ তার মতো সহজ সরল জীবন যাপন করতে কম রাজনৈতিক কর্মীকে দেখা গেছে৷ জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত তিনি গান্ধীর আদর্শে বিশ্বাসী ছিলেন৷ এই অন্যান গুন তাঁকে সমস্ত রাজনৈতিক নেতার থেকে আলাদা করেছিল৷
অতিরিক্ত
উত্তর ভারতীয়দের সমর্থনে আরএসএস
ইন্দিরার প্রশংসায় আদবাণী
ঝড় উঠতে পারে রাইসের বক্তব্যে
মে দিবসঃ কিছু প্রশ্ন
ইউপিএ সরকারকে হুঁশিয়ারি কারাটের
ধর্ষণ মামলায় যাবজ্জ্বীবন কারাবাস