জেট এয়ারওয়েজের তিনজন বরিষ্ঠ আধিকারিক ইস্তফা দিলেন৷ গতকাল তারা কোম্পানী থেকে ইস্তফা দেন৷
জেটের পক্ষ থেকেও এইখবরের সত্যতা স্বীকার করা হয়েছে৷ কোম্পানীর পক্ষ থেকে জানানো হয়েছে উপাধ্যক্ষ এন. হরিহরণ, মহাপ্রবন্ধক এ. এস. বেদী ও বরিষ্ঠ মহাপ্রবন্ধক এস. বন্দুলা ইস্তফা দিয়েছেন৷
হরিহরণ সাংবাদিকদের জানিয়েছেন তাঁর ইস্তফার পত্র তিনি কোম্পানীকে প্রদান করেছেন৷ বর্তমানে তিনি মুম্বাই ইন্টারন্যাশানাল এয়ারপোর্ট লিমিটেডে কর্পোরেট কমিউনিকেশনের ডায়রেক্টর পদে যোগ দেবেন৷
|