মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
অসমের ঘটনা রাজনীতি ত্যাগের কারণ

NDND
অসমের ঘটনাই বিগ বি অমিতাভ বচ্চনের রাজনীতি ত্যাগের অন্যতম কারণ৷ নিজস্ব ব্লগে এইকথাই লিখেছেন স্বয়ং বিগ বি৷

সেখানে শাহেনশা জানিয়েছেন অসমে নির্বাচনী প্রচারের সময় হওয়া একটি ঘটনা তাঁকে রাজনীতি থেকে সন্ন্যাস নিতে বাধ্য করে৷ তিনি আরও জানান রাজনীতির একটা ছোট্ট ইনিংসে এমন এক ঘটনার মুখোমুখি হতে হয়েছিল যার প্রভাব জীবনে খুব পড়েছিল ও তারপর রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেন৷

তিনি অসমে নির্বাচনী প্রচার করতে হেলিকপ্টার করে গিয়েছিলেন৷ সেসময় আচমকা একটি কিশোর ঘেরাবন্দী ভেঙ্গে অমিতাভের কাছে আসে ও একটি কাগজের টুকরো ছুঁড়ে দেয়৷

তাতে লেখা ছিল 'অমিতাভজী, আপনি আমার প্রিয় অভিনেতা, কিন্তু বিরোধী দলের সমর্থক আমি৷ কৃপা করে এখান থেকে চলে যান৷ আপনি আমার জীবন মুশকিলে ফেলে দিয়েছেন'৷ ব্লগে তিনি জানান এই ঘটনার প্রভাব জীবনে খুব পড়েছিল ও বুঝেছিলাম লোক অভিনেতা হিসাবে কতটা ভালবাসে৷
অতিরিক্ত
মিথ্যা হত্যা মামলায় আদালতের নোটিশ
সালেম মামলায় জিজ্ঞাসাবাদ
জেটের তিনজনের ইস্তফা
বিষাক্ত খাবার খেয়ে অসুস্থ 50
নির্মলা দেশপান্ডে প্রয়াত
উত্তর ভারতীয়দের সমর্থনে আরএসএস