মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
দিল্লীর রাস্তায় এসি বাস

NDND
এইবারের গরমে দিল্লীবাসী কিছুটা হলেও রেহাই পেতে চলেছে৷ এবার থেকে দিল্লীর রাস্তায় দৌড়াতে দেখা যাবে এসি বাসকে৷

আগামী সপ্তাহ থেকে দিল্লীর রাস্তায় বেরোবে এসি বাস৷ দিল্লী প্রশাসন সূত্রে এখবর জানা গেছে৷ রাজ্য সরকার এর জন্য 5টি এসি বাস কিনেছে৷ এই বাসগুলি বিআরটি করিডোরের আম্বেদকর নগর থেকে দিল্লী গেট পর্যন্ত চলবে৷

এই বাসের টিকিটের মূল্য হবে 10-25 টাকা৷ বাসগুলি ব্যস্ত সময়ে বেশিক্ষণ চলবে৷ দিল্লী সরকার আগামী দুই তিন মাসের মধ্যে বাকি বাসগুলি কিনবে৷ তখন সেগুলি সিপি সংসদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে চলবে৷

দিল্লী সরকারের এই সিদ্ধান্তে পচা গরমের মধ্যে দিল্লীবাসী শরীর ঠান্ডা রেখে তাদের নিজেদের কর্মস্থলে যেতে পারবে৷
অতিরিক্ত
অসমের ঘটনা রাজনীতি ত্যাগের কারণ
মিথ্যা হত্যা মামলায় আদালতের নোটিশ
সালেম মামলায় জিজ্ঞাসাবাদ
জেটের তিনজনের ইস্তফা
বিষাক্ত খাবার খেয়ে অসুস্থ 50
নির্মলা দেশপান্ডে প্রয়াত