মূল্যবৃদ্ধি নিয়ে ইউপিএ সরকারের ব্যর্থতার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির ডাকা বনধে ব্যাপক প্রভাব পড়েছে কেরালাতে৷ বনধের প্রকোপে সকাল থেকেই বেসরকারি বাস, ট্যাক্সি এবং অটোরিক্সা চলা বন্ধ রয়েছে৷ ফলে ব্যাপক অসুবিধায় পড়েছেন কেরালার মানুষ৷ শহরাঞ্চলে দোকানপাটও বন্ধ রয়েছে৷ তবে শহরতলি অঞ্চলে বনধের প্রকোপ খুব একটা বেশী পড়েনি৷
যদিও পুলিশ সূত্র অনুসারে অপ্রীতিকর কোন ঘটনা এখনও ঘটেনি৷ কোচির রাস্তায় কিছু বেসরকারি যানবাহন চললেও বনধের প্রভাব পড়েছে ভালই৷ যদিও বনধে অফিস যাত্রীদের হাজিরা কিন্তু কম হয়নি৷ জানা গেছে সিএসএল - এ হাজিরা 67 শতাংশ, ভারত পেট্রোলিয়ামে হাজিরা নাকি 90 শতাংশ বলে জানা গেছে৷
|