মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
অন্ধ্রে কংগ্রেসের সঙ্গে জোট নয়ঃ সিপিআই

কেন্দ্র এবং রাজ্য রাজনীতির জোট জোট খেলার মধ্যে যে প্রভেদ রয়েছে তা আগেই প্রমাণ করেদিয়েছে সিপিএম৷ এবার আরেক বামপন্থী দল সিপিআই-ও একই পথে হাঁটা শুরু করল৷ কেন্দ্রে যতই কংগ্রেস পরিচালিত ইউপিএ সরকারকে সমর্থন করুক না সিপিআই অন্ধ্রপ্রদেশে কিন্তু কংগ্রেসের সঙ্গে যে কো ন জোটে যেতেই অনিচ্ছুক সিপিআই৷ অন্ধ্রপ্রদেশের পার্টি সম্পাদক কে.নারায়ণ এই বিষয় পরিস্কার করে দিয়েছেন৷

'শ্রমিক দিবস' উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে নারায়ণ পরিস্কার করে দিয়েছেন যে রাজ্য কংগ্রেস যে ভাবে দুর্নীতির সঙ্গে আপোস করেছে তাতে কংগ্রেসের সঙ্গে জোট বাধার সম্ভাবনা নেই৷ আগামী 29 শে মে অন্ধ্রে 18 টি বিধানসভা এবং 4 টি লোকসভা আসনের উপনির্বাচন হবে৷ আর এই নির্বাচনে শাসক দল কংগ্রেসকে পাশে নিয়ে নয়, দূরে রেখেই নির্বাচন বৈতড়ণী পার করতে চাইছে সিপিআই৷

সিপিআই শুধু দুর্নীতির কথা বলেই থেমে থাকেনি৷ দরিদ্র কৃষকদের মধ্যে জমি বন্টনে কংগ্রেস সরকার যে ব্যর্থ তাও বেশ পরিস্কার করে দিয়েছে সিপিআই৷ আর জমি সমস্যা না মেটাতে পারা শাসক কংগ্রেস দলকে এড়িয়ে যেতে চাইছে সিপিআই৷
অতিরিক্ত
বনধে মিশ্র প্রতিক্রিয়া কেরলে
অ্যালকোহল উত্পাদনে ভারত এশিয়া শীর্ষে
খাদে জীপ, মৃত 2
দিল্লীর রাস্তায় এসি বাস
অসমের ঘটনা রাজনীতি ত্যাগের কারণ
মিথ্যা হত্যা মামলায় আদালতের নোটিশ